কোচবিহার, ১৮ মার্চ :
বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সুকুমার রায়। বুধবার সকালে বানেশ্বর মন্দিরে পূজো দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।
মন্দিরে পূজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকুমার রায় দাবি করেন, “উত্তর বিধানসভা বিজেপির ঘাঁটি। তৃণমূল সেখানে কোনওদিনই মাথা তুলতে পারেনি। ২০২১-এও জিততে পারেনি, ২০২৬-এও পারবে না।”
তিনি আরও জানান, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সমর্থন নিয়েই তিনি আশাবাদী যে আসন্ন নির্বাচনেও বিজেপি এই আসনে জয়লাভ করবে।

