কোচবিহার, ৩১ মার্চ :
বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোসের প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের শুটকাবাড়ি এলাকায়। আহত এক বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন, অভিযোগ অস্বীকার তৃণমূলের।
জানা গিয়েছে এদিন কোচবিহার ১ নং ব্লকের বিভিন্ন এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোস। অভিযোগ, প্রচার শেষে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার কনভয়ে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ । ঘটনায় বিজেপির এক যুব নেতা আহত হয়েছেন। তিনি বর্তমানে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

