মাথাভাঙ্গা, ১৩ মে :
মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ে কৃষক বাজারে সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছিল একাধিক বেআইনি দোকান ঘর।আর সেই বেআইনি দোকান ঘর ভাঙার জন্য বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু তারপরও ভাঙা হয়নি দোকান ঘর গুলো।অভিযোগের ভিত্তিতে আজ জেলা শাসক জীতিন যাদব মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন মোড়ে কৃষক বাজারে পরিদর্শনে আসেন। পরিদর্শন করে জেলা শাসক জীতিন যাদব ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং অবিলম্বে বেআইনি দোকান ঘর গুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।যদি অবিলম্বে বেআইনি দোকান ঘর গুলো সরিয়ে নেওয়া না হয় তবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। পাশাপাশি কৃষক বাজারে টিনের শেড দিয়ে বাজারের উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান।
এদিন জেলা শাসকের সাথে মহকুমা শাসক,বিডিও,কোচবিহার জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। জবরদখল মুক্ত করতে কৃষক বাজারের পাশাপাশি কলেজ মোড়, হাসপাতালের সামনে রাস্তা সহ একাধিক জায়গাতেও একই নির্দেশ এদিন দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

