জলপাইগুড়ি, ১৭ মার্চ :
মিস্টি খেয়ে বিজেপি কে গোল্লা দেওয়ার ঘোষনা জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের। নিজেদের দখলে থাকা সদর বিধানসভা আসনে এবার প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল। বিদায়ী বিধায়ক ডা: প্রদীপ কুমার বর্মার জায়গায় প্রার্থী করা হয়েছে এসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস কে। ডাকাবুকো লড়াকু নেতা হিসেবে পরিচিত কৃষ্ণ। এদিন তার নাম ঘোষনা হতেই উচ্ছাসে ফেটে পড়েন দলীয় সমর্থকেরা। মিস্টি মুখ করান।মিস্টি খেয়ে বিজেপি প্রার্থী কে গোল্লা পাওয়াবেন বলে আত্মবিশ্বাসী ঘোষনা দেন কৃষ্ণ।

