জলপাইগুড়ি, ২১ মার্চ :
বাবাকে হারিয়ে মানষিক ভাবে বিপর্যস্ত জলপাইগুড়ি র রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। মৃতদেহ জলপাইগুড়ি র পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ার বাড়িতে পৌছতেই মানুষের ঢল। পাশে থেকে স্বপ্নার হয়ে প্রচার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তৃণমূল নেতৃত্বের।

