দিনহাটা, ৬ এপ্রিল :
দিনহাটা শহরে বিরাট মিছিল করে মহকুমা শাসক দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় । সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শহরের বোর্ডিং পাড়া এলাকা থেকে বিরাট মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন। এদিন সেখানে তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় ছাড়াও কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সিতাই বিধানসভা এলাকার কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক এদিন দলীয় প্রার্থীর সমর্থনে মনোনয়নপত্র জমা দিতে আসেন। তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায়ের দাবি প্রায় ৭০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করবেন। ইতিমধ্যেই সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। আর এদিন তৃণমূলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।

