জলপাইগুড়ি, ২৪ জানুয়ারী :
সকাল থেকেই উৎসবের রঙে রাঙা জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি জুবলি পার্ক এলাকা থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত সুসজ্জিত হয়ে উঠেছে গোটা চত্বর। উৎসবকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আধুনিক বিনোদনের ছোঁয়ায় শিশুদের আনন্দ দিতে রয়েছে মিকি মাউসসহ নানা চরিত্র, পাশাপাশি বাচ্চাদের জন্য মনগড়া খেলার সামগ্রী। সাংস্কৃতিক মঞ্চে উত্তরবঙ্গের বৈচিত্র্য ধরা পড়ছে বিভিন্ন রাজ্যের নৃত্যে। আসামের বিহু থেকে শুরু করে রাজস্থানের লোকনৃত্য—সব মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিন্ন স্বাদের সমাহার।
উৎসবে রয়েছে মুখরোচক খাবারের সম্ভার। উত্তরবঙ্গের বিভিন্ন চা-স্টল এবং স্থানীয় খাবারের পাশাপাশি নানা রকম খাদ্যসামগ্রী দর্শনার্থীদের আকর্ষণ করছে। এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে ওমর দোলানোর ব্যবস্থা, দুম্বা এবং নিজের মনের কথা প্রকাশের জন্য বিশেষ ‘মনের কথা দেওয়াল’।
সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই জলপাইগুড়ি উৎসব। জেলা শাসকের হাত দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই উৎসবের। সব মিলিয়ে সংস্কৃতি, বিনোদন ও স্বাদের মেলবন্ধনে জলপাইগুড়ি উৎসব এখন শহরের প্রধান আকর্ষণ।

