জলপাইগুড়ি, ১৩ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি সদর কেন্দ্রে প্রচারে জোর বাড়ালো কংগ্রেস। সোমবার কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মোহন্তর সমর্থনে জেলা কংগ্রেসের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রার্থীর উপস্থিতিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা, ফলে শহরের রাজপথে নির্বাচনী আবহ আরও চাঙা হয়ে ওঠে।
মিছিলের মধ্যে দিয়ে প্রার্থী সুদীপ্ত মোহন্ত শহরের ব্যবসায়ী ও পথচলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করেন।
সব মিলিয়ে, মিছিল ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে কংগ্রেস প্রার্থী নির্বাচনী প্রচারে গতি আনতে তৎপর বলে মনে করা হচ্ছে।

