জলপাইগুড়ি, ৭ মে :
তৃণমূলে ভোট না দেওয়ার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তিয়াষ সিংহার স্বামী তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ সিংহার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায় এলাকায়। পাশাপাশি বিজেপি নেতা কর্মীরা জয়েএ উল্লাসে পিকনিক করছিলেন। সেই পিকনিকে বাধা দিয়েছিল অভিজিৎ বলে অভিযোগ। ক্ষিপ্ত জনতা ও শহরের বিভিন্ন জায়গা থেকে আসা বিজেপি নেতা কর্মীরা ঘটনার প্রতিবাদ শুরু করেন। এদিকে তৃণমূল নেতা অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত তৃণমূল নেতাকে থানা থেকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
অভিজিৎ এদিন জেলা আদালতের যাওয়ার সময় সংবাদমাধ্যমকে জানায়, আদালতের উপর পূর্ণ আস্তা আছে বাকি কথা পরে বলবো।” ডিএসপি হেডকোয়ার্টার আফজাল আবরাব বলেন, “অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।”

