আলিপুরদুয়ার, ২৮ মে:
আলিপুরদুয়ার দুই ব্লকের মাঝিরডাবরি এলাকার তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধানের স্বামী মানস রায় গ্ৰেফতার। দুর্নীতি অভিযোগে মানস রায় কে গ্ৰেফতার করেছে শামুকতলা থানার পুলিশ।
মাঝেরডাবড়ী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা মানস রায়কে। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মানস রায়ের স্ত্রী বুবুন রায় প্রধান থাকাকালীন বিভিন্ন প্রকল্প থেকে এই টাকা তোলা শুরু করা হয়েছে এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে।
জানা গেছে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার স্ত্রী প্রধানের দায়িত্ব ছিল। বকলমে মানস প্রধানের কাজ সামলেছেন। বিভিন্ন প্রকল্পে বহু বিল বানিয়ে কাজ না করে টাকা তছরুপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঐ সময় মানস রায় তৃণমূল যুব আলিপুরদুয়ার জেলা কমিটির সহ সভাপতির দায়িত্বে ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে এই দুর্নীতি তিনি করেছেন এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা ।

