শিলিগুড়ি ,৬ জুলাই
মাদকের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। চম্পাসারি এলাকার প্রমোদনগরে বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম প্রেম মাহাতো ও সুজিত সাহ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে ২৩৩ গ্রাম ব্রাউন সুগার এবং এক বাক্স কফ সিরাপ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদক স্থানীয় এলাকায় পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল।
ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের আগামীকাল আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

