জলপাইগুড়ি, ১১ মার্চ :
বিধানসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গে জোর। উত্তরবঙ্গে যাত্রী সমস্যা লাঘবে দুটি এক্সপ্রেস ট্রেন জলপাইগুড়িতে। হলদিবাড়ি বালুরঘাট এক্সপ্রেস ও হলদিবাড়ি বামনহাট এক্সপ্রেস ট্রেন দুটি হলদিবাড়ি থেকে শুরু হল।এতে যেমন সুবিধা মিলবে সাধারন যাত্রীথেকে শুরু করে কৃষকদের৷ বুধবার দুটি ট্রেন আনুষ্ঠানিক ভাবে হলদিবাড়ি থেকে ছেড়ে বালুরঘাট ও বামনহাট চলাচল শুরু হল। জলপাইগুড়ি টাউন স্টেশন সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেন চলাচল শুরু করলেন ডাবগ্রামের বিধায়িকা শিখা চ্যাটার্জি, কাটিয়ার ডিভিশনের রেলের আধিকারিকরা৷ পাশাপাশি ভারচুয়ালি ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায়।
জলপাইগুড়ি জেলা কোচবিহার জেলা মুলত কৃষি প্রধান এলাকা। এই এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল বামনহাট শিলিগুড়ি জংশন ট্রেন ও নিউ জলপাইগুড়ি বালুরঘাট এক্সপ্রেস এই দুটি ট্রেনকে হলদিবাড়ি থেকে চালু করার। কারন এই এলাকার কৃষরা তাদের কৃষি পণ্য অন্যত্র নিয়ে জেতে গেলে সমস্যায় পরতে হচ্ছিল। অবশেষে জলপাইগুড়ি সাংসদের উদ্যোগে এই দুটি ট্রেনকে এক্সটেনশন করে হলদিবাড়ি থেকে চালানোর ব্যবস্থা করলো ভারতীয় রেল। সেই ট্রেন চলাচল আজ থেকে শুরু হল।
অন্যদিকে শাসক তৃনমুলের দাবি সামনে বিধানসভা ভোটের কারনে বিজেপি এই দুটি ট্রেন এক্সটেনশন করে চালাচ্ছে।

