জলপাইগুড়ি, ২৪ মে:
জলপাইগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী ও রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারকে সংবর্ধনা দিল জলপাইগুড়ি গোশালার উদ্যোগে। রবিবার এক কর্মসূচির মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়ার পাশাপাশি দুই বিধায়ককে গোশালা উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরলো গোশালা কর্তৃপক্ষ। এদিকে দুই বিধায়ক এ দিন গোমাতার পুজো দিয়ে গো হত্যা বন্ধ করার বার্তা দিলেন। গোশালা কর্তৃপক্ষের দাবি, তাঁদের কিছু জমি দখল হয়ে রয়েছে বিশেষ করে গোশালার জমি দখল করে ট্রাক স্ট্যান্ড করা হয়েছে। পাশাপাশি কিছু জমি সরকারি জমিতে চলে গিয়েছে সব জমি পূণরায় গোশালাকে ফিরিয়ে দেওয়ার জন্য বিধায়ককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গোশালার সভাপতি আদিত্য সিতানী বলেন, “দুই বিধায়ককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গোশালার গরুর জন্য কি কি সুবিধে রয়েছে দেখানো হয়। গোশালার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়তি সুবিধে দেবে ঘোষণা করেছেন। সব প্রকল্প যেন আমরা পাই বিধায়ককে অনুরোধ করা হল। আমাদের গোশালার জমি দখল হয়ে আছে সেই বিষয়ে আলোচনা করতে দুই বিধায়ককে ডাকা হয়েছে।” রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, “প্রত্যেক মানুষ মায়ের গোমাতার দুধ সবাই সেবন করে বড় হয়েছি। আনাদের একটা লক্ষ্য ১৪ বছর বয়সের নিচে গোমাতাকে হত্যা করা যাবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। গোশালার উন্নয়নে আমরা পাশে রয়েছি।”
জলপাইগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, “গোমাতার পুজো দেওয়া মানেই শান্তি। সবাইকে এটা মানা উচিত। গোশালার পাশে সব সময় রয়েছি আমরা।”

