শিলিগুড়ি, ২৩ মার্চ :
শিলিগুড়ি শহরে এক নাবালিকা কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে শহরের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গানগর ও গুরুং বস্তি এলাকায়, যা প্রধাননগর থানা এলাকা-র অন্তর্গত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত যুবক পেশায় একজন শিক্ষক এবং তিনি ওই নাবালিকাকে পড়াতেন বলেও অভিযোগ। ওই যুবকের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে।
সম্প্রতি ওই নাবালিকা যুবককে বিয়ের জন্য প্রস্তাব দিলে তাঁদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় বলে জানা যায়। এরপর সোমবার সকালে ওই কিশোরীর ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হন এবং ভাঙচুর চালান।
ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় এবং তার পাশাপশি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও আসেন ঘটনাস্থলে কথা বলেন স্থানিয় লোকজনদের সাথে।
জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।
বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।

