আলিপুরদুয়ার, ২৮ আগস্ট
ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে বারোবিশা চৌপথিতে পালিত হল রাখীবন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাওয়ের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
এদিন বারোবিশা চৌপথিতে নিজে উপস্থিত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত পুলিশ আধিকারিক ও কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন মন্ত্রী। পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতেও রাখি পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানান তিনি।
রাখীর বন্ধনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মন্ত্রীর এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।

