শিলিগুড়ি, ১ এপ্রিল :
শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম পঙ্কজ মিত্র।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঙ্কজ মিত্র প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন বলেও জানা গেছে।
বুধবার রাতে একই বাড়ির এক ভাড়াটে প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত যুবক ওই বাড়িতে একাই থাকতেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

