আলিপুরদুয়ার, ৯ মে :
হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ ঘর বাড়ি ও সুপারি বাগান ক্ষতিগ্ৰস্থ গ্ৰামবাসী বনদফতরের মাদারিহাট রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হল।
গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মধ্য খয়েরবাড়ি চালায় হাতির দল। জলদাপাড়া জাতীয় উদ্যান জঙ্গল থেকে একদল বুনো হাতি বেরিয়ে মধ্য খয়েরবাড়ি এলাকায় প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। হাতির দল এলাকার বাসিন্দা দশরথ লোহারের রান্না ঘর ভেঙে দেয়, এছাড়া তুলারাম উপপাধ্যায়, কেশব শর্মা, নির্মল ছেত্রি কয়েক বিঘার জমির সুপারি গাছ ভেঙ্গে দেয়।

এদিন ক্ষতিগ্ৰস্থ এলাকার বাসিন্দারা বনদফতরের মাদারিহাট রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়।তাদের দাবি রাতে পাহাড়া দিতে হবে। কিন্ত বনকর্মীরা রাতে ঠিকমত টহল দিচ্ছেনা এজন্য প্রায়শ গ্ৰামে হাতি প্রবেশ করে ধ্বংসলীলা চালাচ্ছে।

