On Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: দুর্গাপুজো শেষ, তবু এখানে মায়ের আরাধনা! ১৪৫ বছরের বন দুর্গাপুজো ঘিরে জমজমাট মহারাজ মেলা
Sign In
  • Join US
On Air NowOn Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আধ্যাত্মিকতাউত্তরবঙ্গজলপাইগুড়িরাজ্য

দুর্গাপুজো শেষ, তবু এখানে মায়ের আরাধনা! ১৪৫ বছরের বন দুর্গাপুজো ঘিরে জমজমাট মহারাজ মেলা

Online Desk
Last updated: October 29, 2026 7:06 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ২৯ অক্টোবর:

শাস্ত্রমতে দশমীতে কৈলাশে ফিরে যান উমা, কিন্তু জলপাইগুড়ির এই গ্রামে দুর্গাপুজো শুরু হয় লক্ষ্মীপুজোর পর! একদিনেই বোধন থেকে দশমী, আর সেই পুজোকে ঘিরেই চার দিন ধরে জমে ওঠে মহারাজ মেলা। প্রায় ১৪৫ বছরের ঐতিহ্যকে বুকে আগলে আজও নিয়ম-নিষ্ঠার সঙ্গে বন দুর্গার আরাধনায় মাতেন রংধামালির গ্রামবাসীরা।

জলপাইগুড়ি শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে রংধামালি গ্রামের বৈকুণ্ঠপুর মহারাজ ঘাটে বসেছে এই ঐতিহ্যবাহী পুজো ও মেলা। বৃহস্পতিবার একদিনের দুর্গাপুজো সম্পন্ন হলেও ঘট বিসর্জনের পরও মণ্ডপে থাকবে প্রতিমা। মেলাকে কেন্দ্র করে চার দিন ধরে চলবে নানা আয়োজন। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে দোকানের পসরা সাজিয়ে বসেছেন। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাওয়াইয়া গানের আসর।

এই পুজোর পিছনে জড়িয়ে রয়েছে এক প্রচলিত কাহিনি। কথিত আছে, দেশ স্বাধীন হওয়ার আগে এই ঘাটে আসতেন মহারাজ। একবার স্বপ্নে তিনি দেখেন, দেবী দুর্গা সন্তানদের নিয়ে কৈলাশে ফেরার পথে এখানকার জঙ্গলের আমবাগানে বিশ্রাম নিচ্ছেন। সেই স্বপ্নের পর থেকেই লক্ষ্মীপুজোর পরের বৃহস্পতিবার মহারাজ ঘাটে দুর্গাপুজোর সূচনা করেন তিনি। সেই থেকেই চলে আসছে এই বিশেষ পুজোর রীতি। বর্তমানে মহারাজ না থাকলেও তাঁর শুরু করা ঐতিহ্য ধরে রেখেছেন গ্রামের মানুষ।

এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামবাসীদের আবেগ ও পারিবারিক সম্পর্কও। নতুন জামাকাপড় পরে গ্রামের মানুষ বন দুর্গার পুজোয় অংশ নেন। কর্মসূত্রে কিংবা বিবাহসূত্রে গ্রামের বাইরে চলে যাওয়া বাসিন্দারাও এই পুজো উপলক্ষে ফিরে আসেন নিজের গ্রামে। গ্রামের মেয়েদের অনেকেই বিয়ের পর দূরে থাকলেও এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে পুজোয় শামিল হতে ফিরে আসেন। তাই বন দুর্গার পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, গ্রামবাসীদের মিলনমেলাও।

গ্রামবাসী সোনালি দাস জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে এই পুজোয় অংশ নিচ্ছেন। গ্রামের সকলেই এই পুজোয় সামিল হন। অন্যদিকে, পুরোহিত বিষ্ণু চক্রবর্তী জানান, মহারাজের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল। প্রায় ১৪৫ বছর ধরে সেই রীতি চলে আসছে। তাঁর কথায়, বাইরে থাকা গ্রামের মানুষও বন দুর্গার পুজো উপলক্ষে গ্রামে ফিরে আসেন।

একদিকে প্রাচীন ঐতিহ্য, অন্যদিকে গ্রামবাসীদের মিলন এবং মহারাজ মেলার আনন্দ—সব মিলিয়ে জলপাইগুড়ির রংধামালিতে বন দুর্গাপুজো আজও স্বতন্ত্র। দুর্গাপুজো শেষ হয়ে গেলেও এই গ্রামে মায়ের আরাধনাকে ঘিরে উৎসবের আমেজ যেন এখনও অটুট।

 

You Might Also Like

ঠান্ডায় কাপছে গোটা বাংলা।
মেয়াদ পেরিয়ে গেলেও বিক্রি হচ্ছে খাবার? নয়া বস্তিতে দোকানে দোকানে বিধায়ক!
ময়নাগুড়িতে বিরল দৃশ্য, তৃণমূল প্রার্থীকে আলিঙ্গন বিজেপি নেতার
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে সার্ভে কর্মীদের ঘিরে বিক্ষোভ, উত্তেজনা কোচবিহার শহরে
চা বলয়ে দৌড়ে এগোতে চাইছে তৃণমূল, কালচিনিতে শ্রমিকদের মাঝে প্রচার জোরদার
TAGGED:#Jalpaiguri #Rangdhamali #BonDurgaPuja #MaharajMela #DurgaPuja #NorthBengalNews #WestBengalNews #BengalCulture #TraditionalFestival #OnAirNow
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
রাজনীতি

মধুচন্দ্রিমায় গিয়েই ভয়াবহ দুর্ঘটনা! বার্বিকিউয়ের আগুনে দগ্ধ নববধূর দু’মাসের লড়াই শেষ

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
On Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?