দিনহাটা, ২২ জানুয়ারী :
একাধিক দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশে আক্রমণের শিকার, প্রতিবাদে দিনহাটায় অবরোধ আশা কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের দিনহাটা মহকুমা শাসক দপ্তর সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে আন্দোলনে নামেন আসা কর্মীরা। তাদের অভিযোগ একাধিক দাবি নিয়ে কলকাতা রাজপথের আন্দোলন করতে গিয়ে তাদের সহকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। সেই ঘটনায় গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতে ও এই কর্মসূচি।

