কোচবিহার, ১৫ মার্চ :
সম্প্রতি কোচবিহার শহরের বক্সিবাড়ি মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে এক মহিলার মৃত্যুতে বেশ চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার পর রবিবার দুপুর প্রায় দুটো নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসে ফরেনসিক টিম। যে ভাড়া বাড়িতে ওই মহিলা থাকতেন এবং যেখানে তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, সেই বাড়িতে গিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং ঘটনাস্থলের প্রতিটি দিক খতিয়ে দেখেন। তদন্তকারীরা আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সত্যতা জানতে সমস্ত তথ্য সংগ্রহ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। মৃতার পরিবার দ্রুত বিচার ও দোষীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে।

