জলপাইগুড়ি, ২৪ মার্চ :
সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির সাথে জলপাইগুড়িতে নিম্নচাপের জেরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জেরে ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলায় জুড়ে। বেশ কয়েকদিন থেকে নিম্নচাপের জেরে বৃষ্টির ছবি দেখা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। আজও সকাল থেকেই সেই বৃষ্টি হওয়ার দৃশ্য লক্ষ্য করা গেছে। বৃষ্টির ফলে শীতল অনুভব হয়েছে সর্বত্র।আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির প্রভাব থাকবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে।

