আলিপুরদুয়ার, ১ মার্চ :
বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে ১৫০ জন তৃণমূলে কংগ্রেসে যোগদান করল।
এদিন দলসিংপাড়া ডিগবির লাইন এলাকায় তৃণমূল কংগ্ৰেসের যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিনের যোগদান কর্মসূচিতে বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে ১৫০ জন তৃণমূলে যোগদান করে বলে জানান তৃণমূলের দলসিংপাড়া অঞ্চল সভাপতি পরশুরাম শর্মা। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি নিতু রানা সহ দলসি়পাড়া ও কালচিনি ব্লকের তৃণমূল নেতৃত্বরা।

