কোচবিহার, ৬ ফেব্রুয়ারী :
উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে কামতাপুরী ভাষার শিক্ষক নিয়োগ করে পঠন-পাঠন চালু করার দাবিতে অবস্থান-বিক্ষোভ কামতাপুরী সংগ্রামী সমাজের। শুক্রবার কোচবিহার ডি আই অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা । এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে তারা । মূলত তাদের দাবি , উত্তরবঙ্গের বিভিন্ন প্রাথমিক স্কুলে কামতাপুরী ভাষার শিক্ষক নিয়োগ করে পঠন পাঠন চালু করতে হবে । এর মাধ্যমে আঞ্চলিক এই ভাষাকে পুনর্জিবিত করার দাবি তুলেছে তারা ।

