জলপাইগুড়ি , ২২ জুলাই
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। দিল্লির আন্দোলনে শামিল হয়েছিলেন লোক সভার বিরোধী নেতা রাহুল গান্ধী সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও তাঁদের অন্যায়ভাবে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। বুধবার প্রতিবাদে সব জায়গায় সঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের তরফে আন্দোলন শুরু হল। এ দিন বিকেলে জেলা কংগ্রেসের কার্যালয় রাজীব ভবন থেকে প্রতিবাদ মিছিল বের হয় মশাল হাতে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি কোতোয়ালি থানার গেটের সামনে হাজির হয়। সেখানে প্রতিবাদ বিক্ষোভ শুরু আন্দোলনরত কংগ্রেস নেতা কর্মীরা। দেশ জুড়ে নিটের পরীক্ষা হয়, এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় সাড়ে সাত কোটি শিক্ষিত পড়ুয়ারা।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়েছে জানালেন জেলা কংগ্রেস নেতা পিনাকি সেনগুপ্ত। তিনি বলেন, “নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্র ও যুব সমাজ গর্জে উঠেছে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে সেখান থেকে তুলে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে আন্দোলন, বিচার না পেলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে।”

