কোচবিহার ,৪ আগস্ট
কোচবিহারের N.E.L.C. School for the Blind-এ এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক।
অনুষ্ঠান উপলক্ষে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষিকা ও দৃষ্টিহীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি আগামী দিনেও বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিরাজ বোস, দীপা চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অতিথিদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানটি সকলের কাছে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে।

