কোচবিহার, ১৮ জানুয়ারী :
শেষ হলো পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতির ৬৬-৬৭ তম রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। যার সাধারন সম্পাদক মনোনীত হয়েছে সৌমেন দত্ত এবং সভাপতি মনোনীত হয়েছে বিদ্যুৎ দাস। গত ১৬ ই জানুয়ারি থেকে কোচবিহার গুঞ্জবাড়ি সংলগ্ন ক্ষত্রিয় সোসাইটির হল ঘরে শুরু হয় এই রাজ্য সম্মেলন। এর মাধ্যমে গত দু বছরের কর্মকাণ্ড তুলে ধরা এবং আগামী দু বছরের কাজকর্মের রূপরেখা তৈরি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, সরকারি কর্মচারীদের DA প্রদান সহ একাধিক দাবিতে তাঁদের আন্দোলন চলবে।

