দিনহাটা ,১৮ আগস্ট
গাছের লকভর্তি একটি পিকআপ ভ্যান আটক করল বন দপ্তর।
মঙ্গলবার দিনহাটা- কোচবিহার সড়কের মাসানকুরা সংলগ্ন এলাকা থেকে ওই পিকআপ ভ্যানটি আটক করে। পিকআপ ভ্যানে 19 টি গাছের লক ছিল। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা বলে বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। যদিও বন দপ্তরের কর্মীদের দেখে চালক গাড়ি থামিয়ে আগেই পালিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন ডুয়ার্সের কোন একটি জঙ্গল থেকে একটি পিকআপ ভ্যানে ১৯ টি গাছের লক তুলে কোচবিহার শহর হয়ে দিনহাটার দিকে আসছিল। বন দপ্তরের কোচবিহার -২ রেঞ্জের বন কর্মীরা গোপন সূত্রে এ খবর জানতে পারে। সঙ্গে সঙ্গে বন দপ্তরের বিট অফিসার মিঠুন রায, আধিকারিক Diwash Chettri-র নেতৃত্বে একদল বনকর্মী ওই গাড়িটির পিছু নেয়। গাড়িটি যখন দিনহাটা- কোচবিহার রাস্তার মাশানকুরা এলাকায় আসে সেই সময় গাড়িটিকে আটক করে। চালক গাড়িটি থামিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বনকর্মীরা লক ভর্তি পিকআপ ভ্যানটিকে কোচবিহার -২ রেঞ্জ অফিসে নিয়ে যায়।
বন দপ্তরের আধিকারিক Diwash Chettri জানান, একটি পিকআপ ভ্যানে করে ১৯ টি গাছের লক দিনহাটা শহরের দিকে যাচ্ছিল। মাসানকুড়া এলাকায় সেটিকে আটক করা হয়েছে। গাড়িতে যে গাছের লকগুলি ছিল তার বাজার মূল্য দেড় লক্ষ টাকা।

