কালচিনি, ১৭ মে :
চাকরির স্থায়ীকরণ, সমকাজে সমবেতন ও অবসরকালীন সুবিধার দাবিতে কালচিনির নবনির্বাচিত বিধায়ক বিশাল লামার দ্বারস্থ হলেন জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) অধীনস্থ চুক্তিভিত্তিক এএনএম-আর নার্সরা। রবিবার কালচিনি বিধানসভা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে গ্রামীণ এলাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ থেকে শুরু করে করোনা পরিস্থিতিতেও সামনের সারিতে কাজ করলেও এখনও তাঁরা স্থায়ী চাকরি ও সমবেতনের সুবিধা পাননি। এছাড়াও পেনশন, গ্র্যাচুইটির দাবিও তোলেন তাঁরা। বিধায়ক তাঁদের দাবিগুলি রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও বিধানসভায় তুলে ধরার আশ্বাস দিয়েছেন।

