On Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: টেন্ডার ঘিরে কোচবিহার পূর্ত দপ্তরে সংঘর্ষ! তৃণমূল ঘনিষ্ঠ ও বজরংপন্থী ঠিকাদারদের মধ্যে হাতাহাতি, আটক ৩
Sign In
  • Join US
On Air NowOn Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
policeকোচবিহাররাজনীতিরাজ্য

টেন্ডার ঘিরে কোচবিহার পূর্ত দপ্তরে সংঘর্ষ! তৃণমূল ঘনিষ্ঠ ও বজরংপন্থী ঠিকাদারদের মধ্যে হাতাহাতি, আটক ৩

Online Desk
Last updated: November 2, 2026 6:57 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

কোচবিহার ,২ নভেম্বর

কোচবিহারে পূর্ত দপ্তরের টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ঠিকাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার পূর্ত দপ্তরের অফিস চত্বরেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার কোচবিহারের পূর্ত দপ্তরের অফিসে টেন্ডার প্রক্রিয়া চলছিল। সেই টেন্ডারকে কেন্দ্র করেই তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার এবং বজরং দলপন্থী ঠিকাদারদের মধ্যে প্রথমে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া থেকে নিজেদের দরপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। অপর পক্ষের দাবি, তাঁরা সকলেই বজরং দলের সঙ্গে যুক্ত।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারদের পক্ষ। তাঁদের পাল্টা অভিযোগ, প্রথমে তাঁরাই হামলার শিকার হয়েছেন। এমনকী তাঁদের একজন গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই পরিস্থিতি সংঘর্ষের চেহারা নেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আটক তিনজনই তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার বলে সূত্রের খবর।

তবে টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে ঠিক কী কারণে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। টেন্ডার প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ কতটা সত্যি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

You Might Also Like

আইএনটিইউসি-র ৭৯তম প্রতিষ্ঠা দিবস স্বারম্বরে পালন, মাথাভাঙ্গায় কংগ্রেস কার্যালয়ে কর্মসূচি
বনধের সমর্থনে পিকেটিং কোচবিহারে
অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগে ধলুয়াবাড়ি বিডিও অফিসে বিক্ষোভ, গেট বন্ধ করে আন্দোলনে মহিলারা
সপ্তাহের শেষে জেলায় জেলায় বৃষ্টিপাত।উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ এবং ৫ জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা
শিলিগুড়ির এসএফ রোডে পার্কিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অনলাইন ডেলিভারি কর্মীরা
TAGGED:#CoochBehar #NorthBengal #PWD #TenderDispute #ContractorClash #BajrangDal #TMC #PoliceAction #WestBengalNews #BreakingNews #LatestNews #OnAirNow
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
রাজনীতি

মধুচন্দ্রিমায় গিয়েই ভয়াবহ দুর্ঘটনা! বার্বিকিউয়ের আগুনে দগ্ধ নববধূর দু’মাসের লড়াই শেষ

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
On Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?