গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি। পুরাতন বছরের বিভেদ হিংসা ভুলে গোটা রাজ্য বাসি সাদরে স্বাগত জানাচ্ছে বাংলার নতুন বছরকে। কোচবিহার ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। নববর্ষের প্রথম দিনে কোচবিহার মদনমোহন মন্দিরে মঙ্গল ঘট বসিয়ে পুজো দিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, তুফানগঞ্জ বিধানসভার বিদায়িকা মালতি রাভা রায় ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ কর্মী সমর্থকগণ। মদন মোহন মন্দিরে পূজো দিয়ে কোচবিহার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান যে, পহেলা বৈশাখের দিনে সকলেই হালখাতা করেন তাই পশ্চিমবঙ্গের হাল ফেরানোর জন্য এবং পশ্চিমবঙ্গবাসীর আগামী দিনগুলো যেন মঙ্গল হয় এই বার্তা দিয়ে মঙ্গল ঘট বসিয়ে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন দেবের কাছে পুজো দেন তারা।

