১৯.০৪.২৫
কোচবিহার:
জনসাধারণের জমি থেকে মাটি কেটে সরকারি প্রকল্পের কাজে লাগানোর অভিযোগ। ঘটনাটি কোচবিহার 2 নং ব্লকের ডান্ডিংগুড়ি অঞ্চলে। ঘটনায় বিক্ষোভে শামিল স্থানীয়রা ।
জানা গিয়েছে, কিছুদিন হলো ওই এলাকায় একটি সরকারি রাস্তার কাজের সূচনা হয়েছে। অভিযোগ, সেই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে এলাকাবাসীদের জমির মাটি। কাওকে না জানিয়ে অবৈধভাবে জমি থেকে মাটি খুঁড়ে নেওয়ায় ব্যাপক ক্ষোভ স্থানীয়দের মনে। শনিবার ঘটল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিন ঠিকাদার একই ভাবে কাজ করতে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। ক্ষোভের মুখে পরে ঠিকাদারের বক্তব্য’ আমি কিছু জানি না। আপনারা উচ্চ অধিকারিকদের সাথে কথা বলুন।
ঠিকাদারের কাজ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় এদিন রাস্তার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মলয় সরকারের দাবি, তার জমি থেকে বলপুর্বক মাটি কেটে নিয়ে রাস্তার কাজে লাগানো হয়েছে। ফলে তার ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

