জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর :
কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো আদালত ভবন ঘুরে দেখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি। আগামী ১৭ই জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে। সেই কারনেই আজ (শনিবার) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের পরিদর্শন। বিচারপতিদের সাথে রয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার ও জেলা শাসক পুলিশ সুপার রা। ২০১৯ সালে স্টেশন রোড়ে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে অস্থায়ী ভাবে আদালতের কাজ শুরু হয়। বর্তমানে পাহাড়পুর গ্রামপঞ্চায়েত ২৭নং জাতীয় সড়কের ধারে ৪০একর জায়গায় প্রায় ৫০০কোটি টাকা ব্যায়ে গড়ে উঠেছে স্থায়ী আদালত ভবন। উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি,পাশাপাশি দেশের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য বিচারপতিরা থাকবেন।

