কোচবিহার, ৩১ ডিসেম্বর :
বছরের শেষ দিনে ফুটপাত দখলমুক্ত করতে তৎপর পুলিশ প্রশাসন । বুঝবার কোচবিহার সদর ট্রাফিক বিভাগের তরফ থেকে চালানো হয় বিশেষ অভিযান। কোচবিহার শহরের বিভিন্ন রাস্তার পাশে ব্যবসা করা ফুটপাত ব্যবসায়ীদের দোকান তুলে দেওয়া হয় ।
ট্রাফিক বিভাগ সূত্রের খবর , শহরের বিভিন্ন এলাকার রাস্তার পাশে দোকান লাগিয়ে ব্যবসা করায় রাস্তার আয়তন কমে যায় । যার জেরে সৃষ্টি হয় তীব্র যানজটের । শহরবাসীকে যানজটের ঝামেলা থেকে মুক্ত রাখতে এই অভিযান বলে জানা গিয়েছে। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহার সদর ট্রাফিক আধিকারিক সুরেশ দাস, কোতোয়ালি থানার টাউনবাবু কপিলদেব বর্মন সহ অন্যানোরা

