মাথাভাঙ্গা, ১৬ ফেব্রুয়ারী :
মাথাভাঙ্গার কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসীর ডাঙা এলাকায় মন্দিরের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।। এই নিয়ে এলাকাবাসীরা সরব হন ।
খবর পেয়ে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যান।
অভিযোগ এলাকার এক ব্যক্তি সন্ন্যাসীর ধাম মন্দির কমিটির জায়গা দখল করে এবং ওই জমিতে অবৈধভাবে কংক্রিটের নির্মাণ করছিল, বিষয়টি নজরে আসার পর গ্রামবাসীরা বাধা দেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে।

