on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ: প্রথম বছরেই সাফল্যের ছোঁয়া, ক্রীড়াপ্রেমে মুখর বাল্মিকী মাঠ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গখেলা ধুলা

শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ: প্রথম বছরেই সাফল্যের ছোঁয়া, ক্রীড়াপ্রেমে মুখর বাল্মিকী মাঠ

Online Desk
Last updated: January 3, 2026 1:55 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ৩ জানুয়ারী :

শিলিগুড়িতে ক্রীড়া জগতের এক নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল ‘শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ’। আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে এবং কানাই লাল সেন ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবছর প্রথমবারের মতো এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম বছর হওয়া সত্ত্বেও প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে—মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

তাণ্ডব মুখার্জী ক্লাব সভাপতি বলেন, প্রথম বছরের আয়োজন বলে এতগুলি দল নিয়ে টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, বিভিন্ন স্তরের সংগঠন ও সমাজের নানা অংশ থেকে দলগুলি এগিয়ে এসেছে খেলায় অংশ নিতে। এর মধ্যে রয়েছে কর্পোরেশন,বার অ্যাসোসিয়েশন, **ফটোগ্রাফি ইউনিট-সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী একাধিক দল। ফলে প্রতিযোগিতাটি শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পরিণত হয়েছে সৌহার্দ্য ও বন্ধুত্বের মিলনমেলায়।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি প্রতিযোগিতার প্রশংসা করে বলেন, এই ধরনের ক্রীড়া উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও জানান, বাল্মিকী মাঠকে ভবিষ্যতে আরও সুসজ্জিত ও খেলাধুলার উপযোগী করে তোলার বিষয়ে তাঁর বিশেষ চিন্তাভাবনা রয়েছে। মাঠের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে যাতে আগামী দিনেও ছেলে-পেলেরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়, সেই দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, মাঠের সুরক্ষা বজায় রেখে নিয়মিত ক্রীড়া কার্যকলাপ চালিয়ে যাওয়াই মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন করার জন্য মাঠকে পরিকল্পিতভাবে সাজানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সব মিলিয়ে, প্রথম বছরেই শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ যে সাফল্যের সঙ্গে আয়োজন করা সম্ভব হয়েছে, তা আয়োজক কমিটিকে নতুন উদ্যম জুগিয়েছে। ক্রীড়া, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে এই প্রতিযোগিতা আগামী দিনে আরও বড় আকার নেবে এমনই আশাবাদী আয়োজকরা।

You Might Also Like

কোচবিহার জেলাশাসক দপ্তর থেকে উদ্বোধন হলো বাংলার বাড়ি প্রকল্পের প্রচার ট্যাবলো
শিলিগুড়ির দার্জিলিং মোড়ে ‘সিন্ডিকেট বন্ধে’ বিজেপির অভিযান, ট্যাক্সি স্ট্যান্ডে চাঞ্চল্য
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গ্রাম, মাদারিহাট রেঞ্জ অফিস ঘেরাও
ভেটাগুড়িতে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ উপপ্রধানসহ পঞ্চায়েত সদস্য
কোচবিহারে দিনের আলোয় দুষ্কৃতী তাণ্ডব: বালু-পাথর ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ, নাম জড়াল বিজেপি নেতার
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
কোচবিহারমাথাভাঙ্গারাজ্যস্বাস্থ্য

মাথাভাঙা হাসপাতালে কোয়ার্টার থেকে বিপুল ওষুধ উদ্ধারে চাঞ্চল্য, পাচার চেষ্টার অভিযোগে তদন্তে পুলিশ

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?