শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারী :
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির হাতিঘিষা এশিয়ান হাইওয়ে ২ এ পরপর তিনটি ট্রাকের সংঘর্ষ। এই ঘটনায় গুরুতর আহত ট্রাকের এক চালক। জানা গিয়েছে এদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকে স্বজরে ধাক্কা মারে নকশালবাড়ির অভিমুখে থাকা একটি নুড়িপাথর বোঝাই গাড়ি। দুর্ঘটনা এতটাই তীব্র ছিল যে দাঁড়িয়ে থাকার ট্রাকটি অপর একটি ট্রাককে ধাক্কা মারে। ঘটনায় রাস্তার উপর উল্টে যায় একটি সিমেন্ট বোঝাই ট্রাক। অপরদিকে ঘটনায় নুড়ি পাথর বোঝাই ট্রাকটির সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে চালক ট্রাকেই আটকে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে যান। এরপরেই স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ খবর দেয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা। এরপর গ্যাস কাটার দিয়ে কেটে গুরুতর আহত ট্রাকের চালককে উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। যেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই দুর্ঘটনার কারণে এশিয়ান হাইওয়ে দুইয়ের উপর দিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশী তৎপরতার পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা গ্রস্থ তিনটি ট্রাক আটক করেছে পুলিশ। কিভাবেই দুর্ঘটনা ঘটলো তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

