on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়।
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়।

Online Desk
Last updated: January 22, 2026 3:26 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ২২ জানুয়ারী :

মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, বিনা নোটিশেই একাধিক দোকান ও বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। হঠাৎ উচ্ছেদের খবরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সরস্বতী অধিকারী বলেন, “মহাকাল মন্দিরের শিলান্যাসের সময় এক কথা বলা হয়েছিল, এখন আবার অন্য কথা বলা হচ্ছে। মমতা সরকারের কাছে জানতে চাই, এটা কি আদৌ উচিত? আমরা গরিব মানুষ, বছরের পর বছর ধরে এখানে দোকান চালিয়ে সংসার চালাই। ভাঙতে এলে এভাবে ভাঙা যায় না। যদি ভাঙতেই হয়, আমাদের মেরে ফেলেই ভাঙুক।”

অপর এক বাসিন্দা আরতি ঝা অভিযোগ করেন, কোনও রকম নোটিস না দিয়েই ভাঙতে আসা হয়েছে। তাঁর কথায়, “মন্দির তৈরি হোক, এতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু গরিব মানুষের সর্বনাশ করে কোনও মন্দির হয় না। আগে যখন এখানে চা বাগান ছিল, তখন মানুষ শান্তিতে ছিল। কোন ধর্মে মানুষ মেরে ভগবান বসবে?”

স্থানীয়দের দাবি, পুনর্বাসনের কোনও নিশ্চয়তা না দিয়েই উচ্ছেদ চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও স্পষ্ট বক্তব্য মেলেনি। তবে বিধায়ক শংকর ঘোষ বললেন, তৃণমূল এতদিন মানুষ ঠকা তো এখন ভগবানকেও ঠকাচ্ছে। এই সরকারের সঙ্গে যারা থাকবে তারাই জ্বলে পুড়ে মরবে। এদিকে সিপিএমের জল চক্রবর্তী বললেন, কোন ধর্মে লেখা নেই ধর্মের নামে মানুষকে হয়রানি করা। দুই সরকার মিলে এই মুহূর্তে ভারতবর্ষে ধর্মের রাজনীতি চালাচ্ছে। তার দাবি অবিলম্বে উচ্ছেদ বন্ধ করতে হবে।

You Might Also Like

কালচিনি পঞ্চায়েত সমিতিতে সাধারণ সভা না হওয়ার অভিযোগ, সরব বিজেপি
বৃদ্ধাশ্রমে জওয়ান ও প্রবীণদের যৌথ বৃক্ষরোপণ, ১০০ গাছ রোপণে মানবিকতার অনন্য নজির শিলিগুড়িতে
স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মাকে খুনের চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে, গুরুতর আহত বৃদ্ধা
ফাঁকা বাড়িতে চুরির রহস্যভেদ, সোনা-রুপো উদ্ধার করে বড় সাফল্য প্রধাননগর থানার পুলিশের
এসআইআর তালিকা নিয়ে এসডিও অফিসে স্মারকলিপি শংকর ঘোষের
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?