কোচবিহার, ২৫ ফেব্রুয়ারি :
নিজের স্বামী ও ছেলের সামনে বেধড়ক মারের শিকার হলেন এক গৃহবধূ। জমি বিবাদের জেরে এই ঘটনা। ঘটনাটি ঘটেছে সাহেবের হাটের নতুন বকশিরহাট এলাকায়।
জানা গেছে, নিজের দাদা এবং তার পরিবার দলবদ্ধভাবে সকালে কাজ করবার সময় লাঠি সোটা নিয়ে ওই মহিলার ওপর হামলা চালায় এমনটাই অভিযোগ। এছাড়াও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে এবং গৃহবধূ শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হন।
এই ঘটনার পর পরিবারটি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায় তাদের জমি তাদের না জানিয়ে লিখিতভাবে মহিলার দাদা এবং তার পরিবার লিখিয়ে নেয়। বর্তমানে তাদের উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।
এদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরিবারটির দাবি অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন

