কোচবিহার, ২৮ জানুয়ারী :
কোচবিহার চকচকা শিল্প তালুকে শিল্প গড়ার দাবিতে আন্দোলনে নামলো বামেদের যুব সংগঠন DYFI। বুধবার নিউ কোচবিহার সংলগ্ন চকচকা এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা । মূলত তাদের দাবি , কোচবিহারে শিল্পতালুক বলে পরিচিত চকচকাতে কোন শিল্প নেই ।এখানে একটি স্পোর্টস হাব গড়ে তোলার কথা হলেও সেটিও গড়ে উঠেনি।
শিল্প চাই,কাজ চাই এই স্লোগানকে সামনে রেখে এদিনের বিক্ষোভ মিছিল সংগঠিত হয় । আন্দোলনকারী ডিওয়াইএফআইয়ের দাবি , অবিলম্বে চকচকা শিল্প তালুক এ ভারী শিল্প গড়ে তুলতে হবে । শিল্প না থাকায় শিক্ষিত যুবক যুবতীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার সম্মুখীন হচ্ছেন । ফলে অবিলম্বে কোচবিহারের এই শিল্পতালুকে শিল্প শুরু করার জোরালো দাবি তুলেছে তারা

