তুফানগঞ্জ, ১৭ মার্চ :
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই শিবশংকর পালের নামে দেওয়াল লিখন শুরু হল তুফানগঞ্জে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস ও শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১ নং ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিকের বৈঠকের মাধ্যমে ২৯৪টি সিটে প্রার্থীদের নাম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রার্থী তালিকায় আজ সকালেই তৃণমূল কংগ্রেসের যোগদান করা ভারতের প্রাক্তন ক্রিকেটার তুফানগঞ্জের গর্ব শিব শংকর পালের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেওয়াল লিখনের মাধ্যমে তুফানগঞ্জে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস।

