কোচবিহার, ৩০ জানুয়ারী :
কাটলো পুরসভার জমি জট । উন্নয়নের পথে কোচবিহারের ক্যান্সার হাসপাতাল । বৃহস্পতিবার নতুন পৌরপতি দিলীপ সাহা বোর্ড মিটিংয়ে ক্যান্সার সেন্টার পরিচালন কমিটির আবেদনের সম্মতি জানিয়েছেন । বেসরকারি সংস্থার হাতে ক্যান্সার হাসপাতাল উন্নয়ন হলে কোন বাধা নেই তাঁদের। এই ঘটনায় খুশির হাওয়া ছড়িয়েছে ।
তবে ক্যান্সার হাসপাতালের উন্নয়ন নিয়ে টালবাহানা চলছিল দীর্ঘদিন ধরে। কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থা ক্যান্সার হাসপাতালকে আধুনিকতায় মুড়তে চেয়েছিল । বরাদ্দ হয়েছিল ৩৫ কোটি টাকা । তবে এতে বাদ সেজেছিল পৌরসভা । ক্যান্সার হাসপাতালের জাগয়াটি পৌরসভার। ফলে সরকারি জমি বেসরকারি সংস্থার হাতে দেওয়া যাবে না বলে জানিয়েছিলেন তৎকালীন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। যদিও এর কারণ হিসেবে রবি – উদয়ন দ্বন্দ্বকেই দাবি করেছিলেন ক্যান্সার হাসপাতাল পরিচালন কমিটির সম্পাদক দীপক সরকার। কারণ এই পরিচালন সমিতির সভাপতি উদয়ন গুহ।
বর্তমানে কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দিলীপ সাহা। বৃহস্পতিবার প্রথম বোর্ড মিটিংয়েই তিনি উন্নয়নের দাবীকে সমর্থন জানিয়েছেন।

