ঘুঘুমারী, ৮ ফেব্রুয়ারী :
ঘুঘুমারীতে রেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু
ঘুঘুমারি সংলগ্ন রেল ব্রিজের নিচে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রেলের ধাক্কায় নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় ওই ব্যক্তি হঠাৎই ধাক্কা খেয়ে নিচে নদীতে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, এটি আত্মহত্যা না কি দুর্ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসীর। আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়।
এখন শুনে নেবো, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা কী জানাচ্ছেন…

