শিলিগুড়ি, ২১ মার্চ :
ঈদের আনন্দে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে শিলিগুড়ি শহর। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম-এ ভিড় জমাতে থাকেন ৮ থেকে ৮০—সকল বয়সের মানুষ। ঈদের নামাজ পড়তে হাজির হন মুসলিম ধর্মাবলম্বীরা।
নামাজ উপলক্ষে স্টেডিয়াম চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নজরদারি। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে খুশির বার্তা। এদিন গৌতম দেব উপস্থিত হয়ে নামাজে সামিল হন। তিনি ধর্মমত নির্বিশেষে সকলকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

