আলিপুরদুয়ার, ১৬ ফেব্রুয়ারী :
ফাঁসিদেওয়া এলাকায় আদিবাসী গর্ভবতী মহিলাকে মারধোর করার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। এদিন আলিপুরদুয়ার বিজেপি জেলা কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল টি শহড়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা সামনে আসে এবং সেখানে প্রতিবাদ কর্মসূচি করা হয়। এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা, কালচিনি বিধায়ক বিশাল লামা, বিজেপি জেলা সভাপতি মিঠু দাস সহ বিজেপির নেতৃত্বরা।
এদিন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা জানান রাজ্য জুড়ে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার চলছে।

