জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারী :
পরীক্ষা কেন্দ্রে পৌছনোর পথে দুর্ঘটনা। জলপাইগুড়ি, ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়ার কাছে পেছন থেকে আসা গাড়ির ধাক্কায় আহত হলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা সাত শিক্ষক শিক্ষিকা। একটি ছোট গাড়ি তে করে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির জোড় পাকরি স্কুলে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন সকলে।পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে বলে অভিযোগ। সকলেই কম বেশি আহত হলেও এক শিক্ষকের মাথায় আঘাত লাগায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকিদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। চালক সহ দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। সম্পূর্ণ বিষয় টি খতিয়ে দেখছে পুলিশ ।।

