on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: পাসাং লামার মৃত্যুর চার মাসের মাথায় রাজনৈতিক মহলে বড়সড় পরিবর্তন
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহাররাজনীতি

পাসাং লামার মৃত্যুর চার মাসের মাথায় রাজনৈতিক মহলে বড়সড় পরিবর্তন

Online Desk
Last updated: January 1, 2026 5:33 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ১ জানুয়ারী :

কালচিনি ব্লকের রাজনৈতিক মহলে বড়সড় পরিবর্তনের ছবি উঠে এল পাসাং লামার মৃত্যুর চার মাসের মাথায়। একসময় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ও পরবর্তীকালে কংগ্রেস নেতা পাসাং লামার পরিবারের সদস্যরা এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বৃহস্পতিবার পাসাং লামার দুই স্ত্রী, ভাই-সহ কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য এবং কয়েকশো কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। এই যোগদান ঘিরে কালচিনি ব্লকের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, পাসাং লামা একসময় কালচিনি ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। তিনি দলের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এলাকায় সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই বছরই তাঁর রাজনৈতিক জীবনে বড়সড় মোড় আসে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি সম্পত্তি সংক্রান্ত সহ একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

এরপর পাসাং লামা কংগ্রেসে যোগদান করেন এবং পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন। তাঁর সঙ্গে কালচিনি ব্লকের একাধিক অঞ্চল থেকে কয়েকশো কর্মী-সমর্থকও কংগ্রেসে যোগ দেন। সেই সময় কংগ্রেসের সংগঠন কিছুটা শক্তিশালী হলেও, পাসাং লামার মৃত্যুর পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। নেতৃত্বের অভাব এবং সংগঠন ধরে রাখতে না পারার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।

এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার পাসাং লামার পরিবারের সদস্যরা ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন কালচিনি ব্লকের ট্রলি লাইন এলাকায় পাসাং লামার বাড়ির কাছের একটি মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে দলের পতাকা হাতে তুলে দেওয়া হয় নতুন সদস্যদের।

এই যোগদান সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক, চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, কালচিনি ব্লক সভাপতি প্রেমা লামা-সহ দলের একাধিক নেতা ও কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, “পাসাং লামার পরিবার এবং তাঁর কর্মী-সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আমাদের দল আরও শক্তিশালী হলো। আগামী দিনে সবাইকে একসঙ্গে নিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ এবং সাংগঠনিক শক্তি বাড়ানোই আমাদের লক্ষ্য।”

রাজনৈতিক মহলের মতে, এই যোগদানের ফলে কালচিনি ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে। একইসঙ্গে আসন্ন নির্বাচনের আগে কংগ্রেসের পক্ষে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

You Might Also Like

শিলিগুড়ি পুরনিগমের অভিযানে ১১ নম্বর ওয়ার্ডে ভাঙল অবৈধ নির্মাণ, সরকারি রাস্তা দখলের অভিযোগে হোটেল ব্যবসা বন্ধ
ভোটের দিনক্ষণ ঘোষণার পর শহর শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার
বন্যা, সড়ক নিরাপত্তা, সূর্যঘর—উত্তরবঙ্গের জন্য বড় রোডম্যাপ ঘোষণা
ভ্যাপসা গরমের দাপট, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা — কেমন থাকবে রবিবারের আবহাওয়া?
আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে কোচবিহার-১ ব্লকে বিক্ষোভ, পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে উত্তেজনা
TAGGED:#ALIPURDUAR#NorthbengalPolitics
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?