কোচবিহার, ২৪ ফেব্রুয়ারি :
রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ। উত্তরবঙ্গে স্কুলগুলিতে প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভে বসলো কামতাপুরী সংগ্রামী সমাজ। মঙ্গলবার তারা মিছিল করে গিয়ে কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে। অভিযোগ, রাজ্য সরকার কামতাপুরী মানুষের মৌলিক অধিকারে অবহেলা করেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই এমনটা হচ্ছে বলে অভিযোগ।
মূলত তাঁদের দাবি, উত্তরবঙ্গের আটটি জেলার প্রাথমিক স্কুলগুলিতে কামতাপুরী ভাষার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে । সাথে ২০০০ সালে কামতাপুরী অপারেশনের স্বীকার হওয়া নির্যাতিতাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

