শিলিগুড়ি, ১১ মার্চ :
গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্ত ঘিরে শিলিগুড়িতে সমস্যায় পড়েছেন এলপিজি ডিস্ট্রিবিউটাররা। এর জেরে বিভিন্ন গ্যাস এজেন্সির অফিসের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে বিধিনিষেধ জারি হওয়ায় সমস্যার মুখে পড়েছেন ব্যবসায়ীরাও।
জানা গিয়েছে, হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে কয়েকটি নতুন বিধিনিষেধ চালু করেছে Ministry of Petroleum and Natural Gas। গতকাল পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সরবরাহ আর ডিস্ট্রিবিউটারদের হাতে থাকবে না। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সমস্যায় পড়েছেন ডিস্ট্রিবিউটাররা।নর্থবেঙ্গল অ্যান্ড সিকিম এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক কৌশিক সরকার জানান, হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ায় ডিস্ট্রিবিউটারদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

