শিলিগুড়ি, ১৫ এপ্রিল :
বুধবার বাংলা নববর্ষের দিন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর ঘোষ এই দিনটিকে এস এফ রোড স্টিচ সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে শুরু করলেন। পুজো শেষে মন্দিরের বাইরে একটি সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যেখানে ছোট ছোট খুদেরা তাদের নৃত্য প্রদর্শন করছে। বিজেপি প্রার্থী শংকর ঘোষ বলেন, এদিন আমার সকালটা শুরু হয় আমার নিজের পাড়ার নববর্ষের অনুষ্ঠান দিয়ে তারপরেই মায়ের মন্দিরে মাকে পুজো দিয়ে গোটা বছরটা যেন ভালোভাবে কাটে সেই আরাধনা করি। তার পাশাপাশি তিনি নির্বাচনের বিষয়ে বলেন, যে নির্বাচনী প্রচারে নয় আজ তিনি রয়েছেন বছরের প্রথম দিনে বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচনী প্রচার হোক বা অনুষ্ঠান হোক তার কাজ হল মানুষের পাশে থাকা এবং সেই ভাবেই তিনি আজকের এই দিনটিকে উদযাপন করছেন।

