আলিপুরদুয়ার, ১২ মার্চ :
মেরিকো কোম্পানি ঠিকমতো চা বাগান চালাক, নচেৎ না পারলে ছেড়ে দিন বাগান। আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় এসে এই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। এদিন ডুয়ার্সের মেরিকোষ কোম্পানির অন্তর্গত সমস্ত চা বাগানের সমস্যা নিয়ে জেলা শাসকের সাথে দেখা করতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। জেলাশাসকের সাথে দেখা করার পর জন বারলা জানান দীর্ঘদিন থেকে মেরিকো কোম্পানির অন্তর্গত চা বাগানের শ্রমিকদের বেতন মিলছে না। তাদের পিএফ জমা হচ্ছে না। শ্রমিক চরম সমস্যায় রয়েছে কাজ করার সত্ত্বেও পারিশ্রমিক মিলছে না। ম্যানেজমেন্ট বাগান ঠিকমত চলার নচেৎ ছেড়ে দেন বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা।

